
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শহরের মোক্তারপাড়া কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন কর্তৃক ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর নেতৃত্বে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কালেক্টরেট ভবন প্রাঙ্গণ এবং সাতপাই স্মৃতি সৌধে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৮ টায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও সমাবেশ এবং কুচকাওয়াজে করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা।
সকাল সাড়ে ১০ টায় পাবলিক হলে জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন এবং আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।
এছাড়াও জেলার বারহাট্টা, পূর্বধলা, দূর্গাপুর, কলমাকান্দা, আটপাড়া, কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :