• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৫

আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক

আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার শিশু পার্ক চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা। তিনি পার্কের বিভিন্ন স্থানে নিম, কৃষ্ণচূড়া ও জারুলসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত সবাই উদ্দীপনা নিয়ে বৃক্ষরোপণে অংশগ্রহন করেন।

কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এবং পরিবেশবাদী সংগঠন সবুজ সংহতি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, বারসিক ও সবুজ সংহতির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউএনও রুয়েল সাংমা বলেন,
“জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতা ও সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর