• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৬

নেত্রকোনায় ভিবিডি ২০২৬ বোর্ডে নারীদের শক্ত অবস্থান, নেতৃত্বে নতুন বার্তা

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় ভিবিডি ২০২৬ বোর্ডে নারীদের শক্ত অবস্থান, নেতৃত্বে নতুন বার্তা


নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নেত্রকোনা জেলা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ২০২৬ মেয়াদের বোর্ড গঠনে নারীরা এবার নেতৃত্বের কেন্দ্রে। সাতটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে পাঁচটিতেই নারী প্রার্থীদের বিজয় সংগঠনটির নেতৃত্ব কাঠামোতে একটি ইতিবাচক ও অগ্রসর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
গত ২৯ ডিসেম্বর সারা দেশে একযোগে ভিবিডি জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সদস্যদের সরাসরি ভোটে সাতটি পদের জন্য প্রতিনিধি নির্বাচিত হন। এর পরদিন ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ভিবিডির ন্যাশনাল বোর্ডের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ফলাফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা নির্বাচিত হয়েছেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) পদের মতো দায়িত্বশীল অবস্থানেও নারী নেতৃত্ব উঠে আসায় সংগঠনটির কার্যক্রমে দক্ষতা ও জবাবদিহি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বোর্ডের কার্যকাল নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত।
নারী নেতৃত্বের এই দৃঢ় অংশগ্রহণের মধ্য দিয়ে ভিবিডি নেত্রকোনা জেলা ভবিষ্যতে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা রাখবে এবং জেলার সামাজিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
নেত্রকোনা জেলা ভিবিডি ২০২৬ বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা হলেন-
১. সভাপতি: অর্চনা রানী দাস
২. ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন): সানজিদা জাহান হিমু
৩. সাধারণ সম্পাদক: মোছা. সাথী আক্তার
৪. মানবসম্পদ কর্মকর্তা: মোহাম্মদ আল ওহি
৫. কোষাধ্যক্ষ: তৃষ্ণা মজুমদার
৬. প্রকল্প কর্মকর্তা: মোহাম্মদ সাব্বির হোসেন
৭. জনসংযোগ কর্মকর্তা: পাতা মনি।

আরও পড়ুন

  • খুলনা এর আরও খবর