• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৬

মোহনগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ রংপুরের যুবক সোহেল রানা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

মোহনগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ রংপুরের যুবক সোহেল রানা গ্রেপ্তার
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নেত্রকোনার মোহনগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ–ধর্মপাশা সড়ক থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০ হাজার ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
গ্রেপ্তার সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকেই বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল উত্তর দৌলতপুর এলাকায় অবস্থান নেয়। পরে ধর্মপাশা দিক থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর