• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৬

নেত্রকোনায় ঠিকাদার ফজলুর রহমানের মৃত্যু ঘিরে আত্মহত্যার প্ররোচনার মামলা

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় ঠিকাদার ফজলুর রহমানের মৃত্যু ঘিরে আত্মহত্যার প্ররোচনার মামলা
নেত্রবাংলা অনলাইন ডেস্ক
নেত্রকোনায় ঠিকাদার ফজলুর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে (২২ জানুয়ারি) তাঁর স্ত্রী মোসাঃ তাহিরা হালিম নেত্রকোনা মডেল থানায় এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, মামলায় অসিম কুমার সিংহ সহ চারজনকে বিবাদী করা হয়েছে। বিবাদীরা সবাই নেত্রকোনা জেলার বাসিন্দা।
মামলায় বলা হয়েছে, ফজলুর রহমান দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা করতেন। তবে আনুমানিক এক কোটি পঞ্চাশ লাখ টাকা পাওনা থাকা সত্ত্বেও তা পরিশোধ করা হয়নি। এর ফলে তিনি ও তাঁর পরিবার আর্থিক সংকটে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েন।
ঘটনার দিন ১৯ জানুয়ারি বিকেলে ফজলুর রহমান পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে বিবাদীদের চেম্বারে যান। সন্ধ্যার দিকে তাঁর সঙ্গে যোগাযোগ না হওয়ায় পরে জানা যায়, তিনি চেম্বারের ভেতরে ঝুলন্ত অবস্থায় মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বাদীর অভিযোগ, বিবাদীরা দীর্ঘদিন পাওনা টাকা পরিশোধ না করে তার স্বামীকে মানসিক চাপের মধ্যে ফেলেছেন, যা আত্মহত্যার কারণ হয়েছে।
নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি, লাশের সুরতহাল তৈরি শেষে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হয়েছে। বাদীর অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে গভীর তদন্ত অব্যাহত আছে।”

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর