

কানাডায় গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশন কানাডার প্রধান উপদেষ্টা ব্যারিস্টার কামরুল হাফিজের অফিসে সংগঠনের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে আগামী ১০ই আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য বার্ষিক পিকনিক আয়োজনের প্রস্তুতি, পরিকল্পনা ও অগ্রগতির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ জানান, পিকনিকের স্থান নির্ধারণ, অতিথি তালিকা, পরিবহন ব্যবস্থা এবং সাংস্কৃতিক আয়োজনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সবকিছু মনোযোগ দিয়ে শোনার পর প্রধান উপদেষ্টা ব্যারিস্টার কামরুল হাফিজ সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রবাসে এ ধরনের উদ্যোগ আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখে এবং একে অপরের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করে।” তিনি একটি সফল ও আনন্দঘন পিকনিকের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার আন্তরিকতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সম্মিলিতভাবে একটি সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পিকনিক উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

🔶 ঘোষণা:
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, গ্রেটার ময়মনসিংহ এসোসিয়েশন কানাডা আগামী ১০ই আগস্ট ২০২৫ তারিখে টেইলর ক্রিক পার্ক, পিকনিক স্পট -৫-এ আয়োজিত বার্ষিক পিকনিক উপলক্ষে প্রবাসী গ্রেটার ময়মনসিংহবাসীর এক মিলনমেলার আয়োজন করতে যাচ্ছে।
এই আয়োজনে থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র, যার প্রথম পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে:
✈️ টরন্টো–ঢাকা–টরন্টো বিমান টিকিট!
🎉 সবাইকে উক্ত আয়োজনে সপরিবারে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আপনার মতামত লিখুন :