• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিক পিয়াস আহমদ-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক

সাংবাদিক পিয়াস আহমদ-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
news.mshop.com.bd এর সম্পাদক ও প্রকাশক- পিয়াস আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক শামীম তালুকদার, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন, সাংবাদিক মহসিন মিয়া, সাংবাদিক শহীদুল ইসলাম শফিক এবং ভিকটিম সাংবাদিক পিয়াস আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, দস্যুতার ঘটনার সংবাদ প্রকাশের জেরে গত ৪ সেপ্টেম্বর প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একদল সন্ত্রাসী সাংবাদিক পিয়াস আহমদকে নৃশংসভাবে মারধর করে। এসময় তার হাত ভেঙে যায় এবং বুকে কাঠের লাঠি ও ইট দিয়ে গুরুতর আঘাত করা হয়। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, এ ঘটনায় সাংবাদিক পিয়াস আহমদ নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করলে নিয়মিত মামলা রুজু হয়।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) সাংবাদিকদের জানান-“সাংবাদিক নির্যাতন অত্যন্ত দুঃখজনক ঘটনা। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর