

নেত্রকোনায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বহুমুখী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
আজ ০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, নেত্রকোনায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ফ্রিল্যান্সিং, পোশাক তৈরি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, “যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এবং তথ্য প্রযুক্তির সহজলভ্যতাকে কাজে লাগিয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ বেকার ও স্বল্প শিক্ষিত তরুণদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
আয়োজনে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোনার উপপরিচালক ফারজানা পারভীন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তিনটি ট্রেডের প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী, যার মধ্যে ৫০ জন প্রশিক্ষণার্থী আবাসিক সুবিধা পাবেন।
সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের খাবার ও যাতায়াত ভাতা প্রদান করা হবে।
প্রশিক্ষণের মেয়াদ নির্ধারিত হয়েছে ১ থেকে ৩ মাস পর্যন্ত।
আপনার মতামত লিখুন :