• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জানুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক

প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অধিদপ্তরের বক্তব্য
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ৯ জানুয়ারি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন তারা।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি ফল ১৫ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। সেই হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন শনিবার দুপুরে news.mshop.com.bd-কে বলেন, ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণের কার্যক্রম শুরু হবে। তবে বুয়েট কর্তৃপক্ষ উত্তরপত্র যাচাইয়ের দায়িত্বে থাকায় এবং একই সময়ে তাদের ভর্তি পরীক্ষা চলায় প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।
তিনি আরও জানান, সবকিছু অনুকূলে থাকলে পরীক্ষার ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

আরও পড়ুন

  • খুলনা এর আরও খবর