
প্রাথমিকের সহকারী শিক্ষকের লিখিত-ভাইবা পরীক্ষার নিয়মে পরিবর্তন

নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক (ভাইবা) পরীক্ষার নিয়মে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে যেখানে লিখিত (MCQ) পরীক্ষা ছিল ৮০ নম্বর এবং ভাইবা ছিল ২০ নম্বর, সেখানে এখন লিখিত পরীক্ষা নির্ধারণ করা হয়েছে ৯০ নম্বর এবং ভাইবা ১০ নম্বর। পাশাপাশি লিখিত পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৯০ মিনিট।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মানসম্মত করতেই এ পরিবর্তন আনা হয়েছে।
নতুন এই নিয়ম আগামী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কার্যকর হবে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :