
৯ম জাতীয় পে-স্কেল চূড়ান্ত: কোন গ্রেডে কত বাড়ছে বেতন

নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
নবম জাতীয় পে-স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে তিনটি পৃথক প্রস্তাব উপস্থাপন করেছে পে কমিশন। এসব প্রস্তাবের মধ্য থেকে যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে নতুন পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান (এনডিসি), মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্যসচিব মো. ফরহাদ সিদ্দিকসহ অন্যান্য খণ্ডকালীন সদস্যরা।
সভা সূত্র জানায়, বেতনের অনুপাত নির্ধারণে কমিশনের সামনে তিনটি বিকল্প প্রস্তাব ছিল-১:৮, ১:১০ ও ১:১২। আলোচনার পর সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ১:৮ অনুপাতেই চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
এদিকে, সর্বনিম্ন বেতন নির্ধারণ সংক্রান্ত তিনটি প্রস্তাবও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের পরবর্তী সভায় নেওয়া হতে পারে বলে জানায়।
আপনার মতামত লিখুন :