• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ অক্টোবর, ২০২৫

রাগীব মজিব উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ আব্দুস শহীদ খান সবুজ

অনলাইন ডেস্ক

রাগীব মজিব উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোঃ আব্দুস শহীদ খান সবুজ

✍️ পিয়াস আহমদ │ নেত্রবাংলা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক নেত্রকোনা জেলার পূর্বধলার রাগীব মজিব উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। (নথি নং: বিদ্যালয় শাখা/NETROKONA/113229/2501033, তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৫)

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবিধানমালা (এস.আর.ও নং-৮১/আইন/২০২৪) অনুযায়ী গঠিত এডহক কমিটি আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন না হলে বিদ্যালয়ের অনুমতি/স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি বন্ধ করে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন (১২ এপ্রিল ২০১১) অনুযায়ী, শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষমতা কেবল নিয়মিত ম্যানেজিং কমিটির থাকবে। কোনো এডহক বা বিশেষ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।

অনুমোদিত এডহক কমিটির সদস্যরা—

মোঃ আব্দুস শহীদ খান সবুজ – সভাপতি

মোঃ শহীদুল্লাহ – সাধারণ শিক্ষক সদস্য (বোর্ড মনোনীত, যোগদান: ২০-১১-১৯৯৭)

বাবুল আলম শেখ – অভিভাবক সদস্য

সুমাইয়া আক্তার – সদস্য

প্রধান শিক্ষক, রাগীব মজিব উচ্চ বিদ্যালয় – সদস্য সচিব শিক্ষা বোর্ড জানিয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে, যাতে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন থাকে।

 

আরও পড়ুন

  • খুলনা এর আরও খবর