• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৫

নেত্রকোনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপিত

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপিত
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
“শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৬ অক্টোবর ২০২৫, সোমবার নেত্রকোণা পাবলিক হলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিশুর নিরাপদ বিকাশ, সুশিক্ষা ও অধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক প্রদর্শনী।

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর