• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মিঠুন দত্ত: নেত্রবাংলা :
“Ensuring access to environmental information in the digital age”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) নেত্রকোনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা বিএনপি নেতা এস. এম. শফিকুল কাদের সুজা, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ বিষয়ক তথ্যের সহজলভ্যতা, সঠিক তথ্য সরবরাহ এবং ডিজিটাল যুগে তথ্যপ্রাপ্তির গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে পরিবেশ রক্ষায় সচেতনতা এবং দায়িত্বশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে।

 

 

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর