• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ জুলাই, ২০২৫

নেত্রকোনার কিশোর স্বপ্নীল’র আন্তর্জাতিক সাফল্য

অনলাইন ডেস্ক
    নেত্রকোনার কিশোর স্বপ্নীল’র আন্তর্জাতিক সাফল্য
    DECA ফাইনালে চতুর্থ স্থান অর্জন করে গর্বিত করলো কানাডা ও বাংলাদেশকে
    নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
    স্বপ্ন, সাধনা আর প্রতিভার মিলনে গড়া এক উজ্জ্বল নাম—স্বপ্নীল। কানাডা প্রবাসী এই কিশোর ২০২৫ সালে আন্তর্জাতিক অঙ্গনে রেখেছে গর্বিত পদচিহ্ন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত DECA International Career Development Conference (ICDC)-এর ফাইনাল রাউন্ডে অংশ নিয়ে সে অর্জন করেছে গৌরবময় চতুর্থ স্থান।
    স্বপ্নীল এ বছর DECA Ontario Provincial Champion এবং Canada National Champion নির্বাচিত হয়। এসব অসাধারণ অর্জনের পর সে কানাডার হয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশ নেয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ফাইনালের শীর্ষ চারে উঠে আসা সত্যিই এক ব্যতিক্রমী কৃতিত্ব।
    এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, শিক্ষক এবং শুভানুধ্যায়ী মহল। স্বপ্নীলের বাবা, নেত্রকোনার কৃতি সন্তান ও বর্তমানে কানাডা প্রবাসী গোলাম কবীর বলেন—
    “আলহামদুলিল্লাহ, স্বপ্নীলের এই অর্জন আমাদের জন্য গর্বের। দেশ ও জাতির জন্য যেন সে ভবিষ্যতে আরও অবদান রাখতে পারে, সবার কাছে তার জন্য দোয়া চাই।”
    উল্লেখ্য, DECA হলো একটি বিশ্বখ্যাত শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যা তরুণদের ব্যবসা, বিপণন, নেতৃত্ব এবং উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে সহায়তা করে।
    স্বপ্নীলের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্যও এক অনুপ্রেরণার নাম, যা আগামী প্রজন্মের জন্য সাহস ও সম্ভাবনার পথ দেখায়।

 

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর