

নেত্রকোনায় জেলা ছাত্রদল সভাপতির উদ্যোগে খেলাধুলার সরঞ্জাম বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরীর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ফুটবল, ক্রিকেট ব্যাট ও ক্যারাম বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো- মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা, শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আগ্রহী করে তোলা, সম্ভাবনাময় ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং ক্রীড়াচর্চাকে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা।
অনিক মাহবুব চৌধুরী বলেন-খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষারই অংশ। ক্রীড়া শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই প্রতিটি বিদ্যালয় হোক মাদকমুক্ত, প্রাণবন্ত ও স্বাস্থ্যকর পরিবেশের একটি শিক্ষাঙ্গন।
শিক্ষার্থীরাও ছাত্রনেতার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এটি বিদ্যালয়ে একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ, যা আগামী দিনে সুস্থ, সচেতন ও ক্রীড়ামুখী শিক্ষার্থী সমাজ গঠনে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :