

নেত্রকোনায় ডিসির উদ্যোগে তিন নারী ক্রিকেটার পেলেন বাইসাইকেল
নেত্রবাংলা অনলাইন ডেস্ক | ০৭ আগস্ট ২০২৫
আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫), নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ বছর বয়সী তিনজন উদীয়মান মহিলা ক্রিকেটারের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে জেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সকল মহলে।
বাইসাইকেল বিতরণ করেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়গণ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ কেবল তরুণ ক্রীড়াবিদদের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই নয়, বরং তাদের খেলাধুলার প্রতি উৎসাহ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে এক অনুপ্রেরণামূলক বার্তা ছড়িয়ে দেয়—যেখানে নারী খেলোয়াড়রাও পাচ্ছেন সমান গুরুত্ব, স্বীকৃতি ও সহযোগিতা।
আপনার মতামত লিখুন :