• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

নেত্রকোনায় ডিভিডির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের সঙ্গে ইফতার

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় ভিবিডির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের সঙ্গে ইফতার
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নেত্রকোনায় সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), নেত্রকোণা জেলা আয়োজিত সিগনেচার প্রজেক্ট “ইফতারে আনন্দ পর্ব-৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।
মানবিক এই আয়োজনের মাধ্যমে রমজানের ইফতারের খুশি ছড়িয়ে দেওয়া হয় মাদ্রাসা শিক্ষার্থীসহ পথের পাশে থাকা শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে। কর্মসূচি বাস্তবায়নে ভিবিডির স্বেচ্ছাসেবীরা দুটি পৃথক টিমে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন জোনে কার্যক্রম পরিচালনা করেন।
এর মধ্যে মাদ্রাসা জোনে রায়দুম রুহি এলাকার ফয়জুল উলুম মাদ্রাসা-এর শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। সেখানে বালক ও বালিকা—উভয় সেকশনের প্রায় ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবীরা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মাঝে ইফতারের আনন্দ ভাগাভাগি করেন। তবে পর্দার শালীনতা বজায় রাখতে কেবল বালক সেকশনের কার্যক্রমের ছবিই প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে রোড সাইড জোনে রাস্তার পাশে অবস্থানরত শ্রমজীবী, ভাসমান ও অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়। এতে পথচারী ও কর্মজীবী মানুষের মুখে হাসি ফুটে ওঠে।
আয়োজকরা জানান, এই উদ্যোগ বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সম্মানিত ডোনাররা। তাদের আর্থিক সহায়তা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমেই এত মানুষের মাঝে ইফতার বিতরণ সম্ভব হয়েছে।
তারা আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবতার সেবায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

আরও পড়ুন

  • ধর্ম এর আরও খবর