• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ জানুয়ারি, ২০২৬

লুম্বিনি লিমিটেট ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পাহাড়ি অঞ্চলে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

লুম্বিনি লিমিটেট ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পাহাড়ি অঞ্চলে শীতবস্ত্র বিতরণ নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
শার্ট মেকার্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লুম্বিনি লিমিটেড স্থানীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে। ২০২৬ সালের ৪ ও ৫ জানুয়ারি বান্দরবান জেলার ভান্ডারীপাড়া, তালুকদারপাড়া, চিম্বুক হেডম্যানপাড়া ও রুমা থানার বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্পন্সর করেন শার্ট মেকার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মোশাররফ খান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন নেত্রকোনার কৃতি সন্তান, সাবেক ব্রিগেডিয়ার শাহ্ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল।
এই উদ্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ও স্বস্তি ফিরে আসে। আয়োজকদের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আরও পড়ুন

  • চট্টগ্রাম এর আরও খবর