• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনায় দারিদ্র্যের কষাঘাতে নবজাতক জমজ বিক্রির চেষ্টা: পরিবারটির পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

নেত্রকোনায় দারিদ্র্যের কষাঘাতে নবজাতক জমজ বিক্রির চেষ্টা: পরিবারটির পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
পিয়াস আহমদ :
নেত্রকোনা শহরের নাগড়া আনন্দবাজার এলাকার এক চরম দরিদ্র পরিবার আর্থিক অনটনের কারণে নবজাতক জমজ সন্তান বিক্রি করার চেষ্টা করছিল। সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় শিশু সুরক্ষা সমাজকর্মীরা বিষয়টি শনাক্ত করে জেলা শিশুকল্যাণ বোর্ডের নজরে আনেন।
পরিবারটির চরম অর্থকষ্টের কারণে তারা নবজাতকদের সঠিকভাবে লালনপালন করতে পারছিল না। খাবারের অভাবে মায়ের বুকেও দুধ আসছিল না। এ অবস্থায় পরিবারটি বাধ্য হয়ে নবজাতক বিক্রির সিদ্ধান্ত নেয়।
২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় বিষয়টি উত্থাপন করা হলে সভার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সভা শেষে জেলা প্রশাসক নিজেই নবজাতক দুটির রক্ষায় পরিবারটির বাড়িতে ছুটে যান। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এনডিসি নেত্রকোনা, উপপরিচালক সমাজসেবা, প্রবেশন অফিসার ও শিশু সুরক্ষা সমাজকর্মীরা।
পরিবারের দুর্দশার কথা শোনার পর জেলা প্রশাসক মহোদয় পুনর্বাসনের উদ্যোগ নেন। তিনি পরিবারটির বড় সন্তানকে অপুষ্টিজনিত কারণে শিশু পরিবার (বালক), নেত্রকোনা-তে লালনপালনের পরামর্শ দেন।
এছাড়া তিনি পরিবারটিকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নবজাতক দুটির জন্য দুই টিন শিশুখাদ্য, পরিবারের জন্য দুই বস্তা শুকনা খাবার এবং নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।
জেলা প্রশাসকের আশ্বাসে পরিবারটি জানায়, তারা আর নবজাতক বিক্রির চেষ্টা করবে না।

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর