• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ জুলাই, ২০২৫

শিক্ষার জন্য সংগ্রাম: রাজমিস্ত্রির কাজে লড়াই করা মায়ের পাশে জেলা প্রশাসন

অনলাইন ডেস্ক

শিক্ষার জন্য সংগ্রাম: রাজমিস্ত্রির কাজে লড়াই করা মায়ের পাশে জেলা প্রশাসন
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের সুপ্রিয়া দেবনাথ এক সাহসী ও সংগ্রামী মা। অভাব-অনটনের বাস্তবতায় একমাত্র মেয়ে ত্রয়ী দেবনাথকে শিক্ষিত করে গড়ে তোলার আশায় তিনি বেছে নিয়েছেন রাজমিস্ত্রির মতো কঠিন ও শারীরিকভাবে পরিশ্রমসাধ্য একটি পেশা। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ত্রয়ীর ভবিষ্যৎ গড়তে মায়ের এই অক্লান্ত প্রচেষ্টা আজ অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।
এই সাহসী মায়ের পাশে দাঁড়িয়েছে নেত্রকোণা জেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস নিজ কার্যালয়ে সুপ্রিয়ার হাতে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা ও খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ত্রয়ী দেবনাথের শিক্ষাজীবন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সবসময় তৎপর থাকবে। তিনি ত্রয়ীর পড়াশোনার প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ত্রয়ী ও তাঁর সংগ্রামী মায়ের পাশে দাঁড়িয়ে নেত্রকোণা জেলা প্রশাসন যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে সমাজে অনুকরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর