

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে বরণ
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রকাশ থাকে যে, পদাধিকার বলে জেলা প্রশাসক প্রেসক্লাবের সভাপতি।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র সদস্য এবং সাংবাদিকরা জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে জেলার সার্বিক উন্নয়ন, গণমানুষের সমস্যা সমাধান এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রেসক্লাব নেতৃবৃন্দের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-
“গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রশাসন ও সাংবাদিকরা একসাথে কাজ করলে একটি জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী জেলা গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নেত্রকোণার সাংবাদিকরা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখবেন।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, নবীন সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :