• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ আগস্ট, ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক সচিব মোঃ আব্দুল খালেক

অনলাইন ডেস্ক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক সচিব মো: আব্দুল খালেক

নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
সাবেক সচিব মো: আব্দুল খালেক পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৫ আগস্ট ২০২৫, সোমবার তাঁকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ প্রদান করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা মো: আব্দুল খালেক তাঁর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং চাঁদপুর ও যশোরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালনে সুনাম অর্জন করেন। এছাড়া শিক্ষা, ভূমি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব, ঢাকার ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বেলজিয়ামের Antwerp ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি, যুক্তরাষ্ট্রের Duke ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা এবং যুক্তরাজ্যের Bradford ইউনিভার্সিটি থেকে ‘Strengthening Program’-এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে মো: আব্দুল খালেক তিন সন্তানের জনক। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। কর্মজীবন ও জ্ঞান অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

পল্লী সঞ্চয় ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

  • অর্থনীতি এর আরও খবর