

নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
ডাচ্-বাংলা ব্যাংক তাদের চলমান কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়ন শুরু করতে যাচ্ছেন, তাদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংকের এই বৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এই সহায়তা পেয়ে থাকেন। শিক্ষা খাতে আর্থিক সহায়তা প্রত্যাশী এবং নির্ধারিত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করতে হলে ভিজিট করুন:
https://app.dutchbanglabank.com/DBBLScholarship/
আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত নিয়মাবলি, আবেদনের শেষ তারিখ এবং প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য ও ওয়েবসাইটেই পাওয়া যাবে।
শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না!
আপনার মতামত লিখুন :