

নেত্রকোনায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নেত্রবাংলা অনলাইন ডেস্ক:
নেত্রকোনায় মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় গত মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, যানজট নিরসন ও চোরা কারবার প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :