• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মে, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ মে, ২০২৫

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান

অনলাইন ডেস্ক
ছবি-নেত্রবাংলা

নেত্রবাংলা অনলাইন ডেস্ক : মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানে শুরু জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫

শনিবার (১০ মে ২০২৫) সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়।

বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

 

পুরস্কৃত হলেন ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ এবারের প্রাথমিক শিক্ষা পদকে ব্যক্তি পর্যায়ে পুরস্কার পান: 

মো. ওবায়দুল্লাহ -শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (শেরপুর, বর্তমানে ময়মনসিংহ জেলায় কর্মরত এবং ময়মনসিংহের কৃতি সন্তান)

মুহাম্মদ রফিকুল ইসলাম -শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেনডেন্ট (টাঙ্গাইল) (নেত্রকোনার কৃতি সন্তান)

মো. জাকির হোসেন সরকার -শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার (সৈয়দপুর, নীলফামারী)

মো. কামরুজ্জামান -শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর (রাজশাহী)

মো. মাসুদ করিম -শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর (ডিমলা, নীলফামারী)

মো. রফিকুল ইসলাম -শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (মাধবপুর, হবিগঞ্জ)

মো. মোস্তফা কামাল -শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া)

শিউলি সুলতানা -শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী)

মো. ইনাম উল্লাহ খান -শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (ষাড়েরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার)

ফারজানা ইসলাম-শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর)

মো. মতিয়ার রহমান -শ্রেষ্ঠ কাব শিক্ষক (হরিণাকুন্ডু কুল্যাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ)

মোহাম্মদ মহিন উদ্দিন -শ্রেষ্ঠ কর্মচারী (কম্পিউটার অপারেটর, নোয়াখালী জেলা অফিস)

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান

সুব্রত খাজাঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর -শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়

রাজশাহী পিটিআই -শ্রেষ্ঠ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)

পুরস্কার ও সম্মাননা

এ বছর শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় ১৮টি ক্যাটাগরিতে ১০৮টি পুরস্কার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে ৪২টি পুরস্কার প্রদান করা হয়।শ্রেষ্ঠ শিক্ষার্থীরা পেয়েছেন ৩০, ২৫ ও ২০ হাজার টাকা, সনদ ও পদক।

ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ের বিজয়ীরা পেয়েছেন ৫০ হাজার টাকা, পদক/ক্রেস্ট ও সনদপত্র। সারা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশজুড়ে উপজেলা ও থানা পর্যায়ে আয়োজন করা হচ্ছে……

আলোচনা সভা

চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা শিক্ষামূলক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্টুডন্টে কাউন্সিল, কাব ও ক্ষুদে ডাক্তারদের নেতৃত্বে সচেতনতা মূলক কার্যক্রম জাতীয় পর্যায়ের উদ্বোধনী আয়োজন প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ বিতরণ প্রাথমিক শিক্ষা বিষয়ক ভিডিও উপস্থাপন, বিতর্ক প্রতিযোগিতা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

উপসংহার 

প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে এই পুরস্কার প্রথা কেবল স্বীকৃতি নয় বরং একজন শিক্ষক, শিক্ষার্থী কিংবা প্রতিষ্ঠানকে আগামী দিনের জন্য অনুপ্রেরণার বাতিঘর করে তুলবে।

আরও পড়ুন

  • জাতীয় এর আরও খবর