• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সর্বোচ্চ ভোটে জয়ী ডাঃ আনোয়ারুল হককে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনাবাসী

অনলাইন ডেস্ক

সর্বোচ্চ ভোটে জয়ী ডাঃ আনোয়ারুল হককে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনাবাসী
পিয়াস আহমদ, সম্পাদক ও প্রকাশক-নেত্রবাংলা টুয়েন্টি ফোর ডটকম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে জেলা বিএনপির সভাপতি ও চিকিৎসক ডাঃ আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি নেত্রকোনা জেলায় সকল প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, মোট ভোটার ৫ লাখ ২৪ হাজার ৩৮। এর মধ্যে ২ লাখ ৭০ হাজার ২৮৫ ভোট (৫৩.৭৯%) পড়েছে। ডাঃ আনোয়ারুল হক পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ৬৭ হাজার ৩৬৭ ভোট। ফলে ১ লাখ ৪ হাজার ৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
বিজয়ের পর জেলা বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতারা তাঁকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। ভোটার ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, অভিজ্ঞ চিকিৎসক হিসেবে তাঁকে পূর্ণ মন্ত্রী করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা বলেন, “ডাঃ আনোয়ারুল হক ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল। জাতীয় পর্যায়ে দায়িত্ব পেলে দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাঃ আনোয়ারুল হক বলেন, “সবকিছুর মালিক মহান আল্লাহ তায়ালা। যদি দলের চেয়ারম্যান আমাকে দায়িত্ব দেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব এবং দেশের স্বাস্থ্য খাতকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ।”

আরও পড়ুন

  • খুলনা এর আরও খবর