• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫

৩৬ জেলায় টিসিবির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

৩৬ জেলায় টিসিবির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নেত্রবাংলা অনলাইন ডেস্ক :
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রয়ের লক্ষ্যে অনলাইনের মাধ্যমে টিসিবি ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

এই বিজ্ঞপ্তির আওতায় সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, ভোলা, বরগুনা, ঝালকাঠী, পটুয়াখালী, পিরোজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর ও নেত্রকোণা-এই মোট ৩৬ (ছত্রিশ)টি জেলার নির্দিষ্ট উপজেলা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নের জন্য ডিলার নিয়োগ দেওয়া হবে।

আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে ডিলারশীপের আবেদন করা যাবে। টিসিবি অফিসে সরাসরি, ডাকযোগে, কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, সারাদেশে যেসব সিটি কর্পোরেশন, ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে বর্তমানে ডিলার নেই, সেসব এলাকায় পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে ডিলার নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।

💳 আবেদন ও ফি সংক্রান্ত তথ্য

ডিলার আবেদন ফি বাবদ ৫,০০০ টাকা (অফেরতযোগ্য) অনলাইনে আবেদন দাখিল শেষে সফটওয়্যারের পেমেন্ট বাটনে ক্লিক করে এক-পে (ekpay) পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

ফি তালিকা:

আবেদন ফি: ৫,০০০ টাকা

লাইসেন্স ফি: ১০,০০০ টাকা

জামানত: ৩০,০০০ টাকা

নবায়ন ফি: ৫,০০০ টাকা

নবায়ন বিলম্ব ফি: ১,০০০ টাকা

📄 প্রয়োজনীয় কাগজপত্র:

1. পাসপোর্ট সাইজের ছবি (৩০০×৩০০ পিক্সেল আবশ্যক)

2. ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি (প্রকৃত মুদি দোকানদার/ব্যবসায়ী)

3. ব্যাংক সলভেন্সির মূল কপি

4. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর সত্যায়িত ফটোকপি

5. দোকান ভাড়ার চুক্তিপত্র/মালিকানা দাখিলার সত্যায়িত ফটোকপি

6 .ভ্যাট নিবন্ধন সনদপত্র (যদি থাকে)

📌 বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:
👉 www.tcb.gov.bd

আরও পড়ুন

  • কৃষি বার্তা এর আরও খবর