• ঢাকা
  • সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫

ক্যান্সারের কাছে হার মানলেন পুলিশ ইন্সপেক্টর মহিউদ্দিন

অনলাইন ডেস্ক

ক্যান্সারের কাছে হার মানলেন পুলিশ ইন্সপেক্টর মহিউদ্দিন

নেত্রবাংলা অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চাঁদপুরের হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ ইন্সপেক্টর মো. মহিউদ্দিন সুমন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি ‘Acute Myeloid Leukemia’ নামের এক ধরনের রক্তের ক্যান্সারে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৩১ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৮৪ সালে কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে জন্মগ্রহণ করেন মহিউদ্দিন। তিনি ২০১১ সালের ১ জুন এসআই পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ১৪ বছরের কর্মজীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন ইউনিটে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে চাঁদপুর জেলা পুলিশ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ ঘটনায় সহকর্মী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুন

  • খুলনা এর আরও খবর