

ডাঃ আনোয়ারুল হক-এর সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত
নেত্রবাংলা অনলাইন ডেস্কঃ
নেত্রকোনায় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক-এর সহযোগিতায় “ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় আবু আব্বাস কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পেইনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, তাঁর সহধর্মিণী ডা. লুৎফা হক, ছোট ভাই ব্যাংকার মিনহাজুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

ডা. আনোয়ারুল হক বলেন-
“মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন সবচেয়ে বেশি। তাই রক্তদানের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবিষ্যতেও এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে মানবতার বন্ধনকে আরও দৃঢ় করবে এবং তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।
ক্যাম্পেইনে কয়েক শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আপনার মতামত লিখুন :